• Home
  • জেলার খবর
  • “বিজেপি মুখ থুবড়ে পড়বে”: অভিষেক বন্দ্যোপাধ্যায় 

“বিজেপি মুখ থুবড়ে পড়বে”: অভিষেক বন্দ্যোপাধ্যায় 

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার, ২৯ এপ্রিল, রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট। ইতিমধ্যেই সকাল থেকে একাধিক হেভিওয়েট প্রার্থী ও নেতা নিজের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন। ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বুধবার সকালে মিত্র ইন্সটিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে। তিনি বলেন, “এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। হাই কোর্টের নির্দেশও মানছে না। পুলিশ পর্যবেক্ষকরা ধমকাচ্ছেন, চমকাচ্ছেন মানুষকে।”

একসাথে গেরুয়া শিবিরকে নিশানা করে ডায়মন্ড হারবার সাংসদের বক্তব্য, “লাভ নেই এসব করে। বিজেপি মুখ থুবড়ে পড়বে। দফারফা হয়ে গিয়েছে বিজেপির প্রথম দফায়।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। এবারও জয় ঘাসফুল শিবিরের হয় কিনা সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top