• Home
  • জেলার খবর
  • মুখ্যমন্ত্রীকে গুলি করার হুমকি পোস্ট বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্রের

মুখ্যমন্ত্রীকে গুলি করার হুমকি পোস্ট বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্রের

Image

দেবজিৎ মুখার্জি: রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট। তবে তার কদিন আগে থেকেই হিংসাত্মক হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। এমনিতেই উত্তরপ্রদেশের ‘সিংঘম’ অজয় পাল শর্মার হুমকি দেওয়ার ভিডিওকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি, তার উপর পরিস্থিতি আরো স্পর্শকাতর করে দিল বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্র অজয় অলোকের পোস্ট। 

বিষয়টি কী? অজয় পাল শর্মার ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেটি শেয়ার করেন গেরুয়া শিবিরের অন্যতম সর্বভারতীয় মুখপাত্র অজয় অলোক এবং লেখেন, “মুখের কথা শোনে না লাথি খাওয়া লোকজন। ভোটের ফলাফল বেরোনো পর্যন্ত এরা না পালিয়ে যায়। হুমকি দিলে তো গুলি খেতে হবে দিদি।” 

এই পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা জবাব দেওয়া হয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে। শান্তনু সেনের বক্তব্য, “কখনো দেশের প্রধানমন্ত্রী ‘দিদি, এ দিদি’, কখনও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ‘দিদি এই দিদি’ বলে কটাক্ষ করছেন। তাদের সর্বভারতীয় মুখপাত্র সমাজমাধ্যমে পোস্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ঠোকা’ মানে হুমকি দিচ্ছেন গুলি করার। এসব চলবে না বাংলায়। তাঁরা অপমান করছেন দেশের তিনবারের মন্ত্রী, ৭ বারের সাংসদ আর এএ রাজ্যের চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলা একজন বলিষ্ঠ মহিলাকে। আপনারা এসবের জবাব পাবেন আগামী ৪ মে ব্যালটবাক্স খোলার পরই।”

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে অজয় আলোক সমাজমধ্যমে পাল্টা বলেছেন, “তোমরা হিন্দি বোঝো না নাকি? চেষ্টা করো না ভিকটিম সাজার, গুলি করে পালানো তোমাদের সংস্কৃতি, আমাদের নয়। লোকজনকে ইন্টিমিডেট করার চেষ্টা করো না তোমাদের গুন্ডাদের দিয়ে। বাংলা ও ভারতের মানুষের জন্য সূর্যোদয়ের স্থান হলো পূর্ব দিকই, আর সর্বনাশ নিশ্চিত তোমাদের সবার।”

Releated Posts

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানে রাহুল

তাঁর কথায়, “ছাত্রো কি গুঞ্জ তাঁদের কণ্ঠস্বরই হবে, যাঁরা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম বা উচ্চশিক্ষার খরচের কারণে ক্ষতির…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top