• Home
  • জেলার খবর
  • পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি মদন মিত্রের

পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি মদন মিত্রের

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: দ্বিতীয় দফা ঘোষের প্রচারের শেষ দিন পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধায়ক মদন মিত্রের।

তাঁকে বলতে শোনা যায়, “আমাদের সঙ্গে এসব করতে বারণ করবে, ওরা চারদিন চলে যাবে। ৫ তারিখের পর থেকে বাইরে ফেলে দেব থানা উঠিয়ে। আজকে মোদি করছে। মোটরবাইক র‍্যালি হচ্ছে বরানগরে। এখানে মোটরবাইক র‍্যালি করছে বিজেপি। আমাদের বাধা দিলেন আপনারা। কেন? আমরা কি খুনি? ডাকাত?”

থানা থেকে বেরিয়েও মদন মিত্র হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্য, “অমিত শাহ বলেছেন যে এত মার মারব, ৫ তারিখে। ৫ তারিখে নয়, ২৯ তারিখই মারব আমরা। যে আমাদের আটকাবে, যে মানুষকে ভোট দিতে দেবে না। আমি রুখব না আমার ভোট আটকালে? লাঠিটা কেড়ে নেব ওদের হাত থেকে। বাংলায় আগুন জ্বলে যাবে গায়ে হাত দিলে।”

Scroll to Top