• Home
  • জেলার খবর
  • তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া অফিসারের বিতর্কিত ভিডিও ভাইরাল, কটাক্ষ তৃণমূল-সপার

তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া অফিসারের বিতর্কিত ভিডিও ভাইরাল, কটাক্ষ তৃণমূল-সপার

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগণা: তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি দিয়ে বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার পাত্র হয়ে উঠেছেন যোগীরাজ্য উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার অজয় পাল শর্মা। তাঁর সেই হুঁশিয়ারি দেওয়ার ভিডিও জনসম্মুখে আসতেই শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। 

তবে এর মাঝেই প্রকাশ্যে এলো অজয় পাল শর্মাকে নিয়ে আরো একটি বিতর্কিত ভিডিও। সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে নাচগানে মগ্ন অবস্থায়। এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী সাংসদ মহুয়া মৈত্র কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় বলেন, “ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া। দেখে ভালো লাগছে যে আপনি ব্যস্ত ফান্টা স্টাইলে ফূর্তি করতে। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল।” আরো এক নাচের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “আশা করি নাচের থেকে পেশা অর্থাৎ পুলিশিতে আপনি দক্ষ।”

অন্যদিকে সমাজমাধ্যমে ভিডিওটি শেয়ার করে সমালোচনা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, “যেই ছবি, ভিডিও ভাইরাল হয়েছে পুলিশ অফিসারের, তা ইউপির লজ্জা এবং এক চূড়ান্ত নজির বিজেপি ঘেঁষা মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনের।”

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top