• Home
  • জেলার খবর
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মিতালি বাগের গাড়িতে হামলা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মিতালি বাগের গাড়িতে হামলা

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: দ্বিতীয় দফার ভোটের আগে সোমবার গোঘাটে হামলার জেরে আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সূত্র মারফত খবর, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ, তখন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালান। 

গাড়িতে ভাঙচুর চালানোতে ছিটকে আসে কাচের টুকরো, যার কিছু অংশ লাগে সাংসদের শরীরেও বলে দাবি করা হয়েছে। পরে শীঘ্র হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় লাইভে প্রায় কাঁদো কাঁদো গলায় নিজের অবস্থান তুলে ধরেন।

ঘাসফুল শিবিরের সাংসদের অভিযোগ, “চেষ্টা চলছে একজন মহিলার কণ্ঠরোধের। দেখুন কীভাবে ভাঙচুর করেছেন বিজেপির দুষ্কৃতীরা। এখনও শুরু হয়নি ভোট।” তিনি আরো বলেন, “গোঘাট, আরামবাগের মানুষকে বলব, দেখতে পাচ্ছেন আপনারা, কীভাবে চেষ্টা হচ্ছে কণ্ঠরোধ করার। যেভাবে নির্যাতন করা হচ্ছে মহিলাদের, মা-বোনেদের অনুরোধ, প্রমাণ করুন একজোট হয়ে ব্যালটে ভোট দিয়ে যে পিছোতে জানে না মা-মাটি-মানুষের দল। হার মানতে জানে না তৃণমূল।”

Releated Posts

উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো উত্তেজিত জনতার

চোখের নিমেষে পরিস্থিতি উগ্র হয়ে উঠলে পুলিশ রীতিমতো হাবুডুবু খায় ভিড় সামাল দিতে। কেন্দ্রীয় বাহিনীও ময়দানে নামে পরিস্থিতি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top