• Home
  • জেলার খবর
  • দাদাগিরির অভিযোগে গ্রেফতার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর

দাদাগিরির অভিযোগে গ্রেফতার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব বর্ধমান: দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপি নেতার হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বালামহাট এলাকায়। ঘটনায় দাদাগিরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নাড়ুগোপাল ভকতকে।

অভিযোগ, গত ২৪ মার্চ বিজেপি নেতা মহাদেব মালের বাড়িতে গভীর রাতে হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। তাঁর বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল। তখন তিনি প্রচার করছিলেন দলীয় মৌমিতা বিশ্বাস মিশ্রের সঙ্গে এবং খাবারের ব্যবস্থাও করেছিলেন কর্মীদের জন্য। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছায়। তখন ঘটনাস্থলে আসেন কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। অভিযোগ, এক পুলিশকর্মীর সঙ্গে তাঁর তর্কাতর্কি হয় এবং তিনি হুঁশিয়ারি দেন পুলিশকে। এমনকি এই মন্তব্যও করেন যে এলাকায় ঢুকতে হবে তাঁর অনুমতি নিয়ে। 

তৃণমূল কাউন্সিলরের এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। কমিশনের নজরে ঘটনাটি আসতেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তাদের নির্দেশে গ্রেফতার করা হয় সেই তৃণমূল কাউন্সিলরকে। বিরোধীদের অভিযোগ, এটি উদাহরণ প্রশাসনিক কাজে সরাসরি হস্তক্ষেপ এবং ক্ষমতার অপব্যবহারের। তবে ঘাসফুল শিবিরের তরফ থেকে এই ব্যাপারে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা যাচ্ছে এই পর্যন্ত।

Releated Posts

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই…

ByByDebojit Mukherjee May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top