দেবজিৎ মুখার্জি, হুগলি: ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলীর ধনেখালি এলাকায়। কী ঘটেছে সেখানে? এক গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা, যা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। সোমসপুর দক্ষিণ শিমলা গ্রামে এক সন্দেহজনক সাদা গাড়ি ঘোরাফেরা করতে দেখে সন্দেহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় এবং তাতে উদ্ধার হয় প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকারও বেশি নগদ, যা রাখা ছিল খামে।
গাড়িতে থাকা ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এই ব্যাপারে। তবে বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। তবে চাঞ্চল্যকর বিষয় এটাই যে গাড়ি থেকে উদ্ধার হয়েছে কিছু বিজেপি পতাকা বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে জোড় বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিপুল অর্থের উৎস ও উদ্দেশ্যের ব্যাপারে এখনো পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায়নি। পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে।


By










