• Home
  • জেলার খবর
  • “৯২-৯৪ শতাংশ ভোট মুসলমান বুথে পড়তে দেখেছি” প্রথম দফার ভোট নিয়ে বললেন শুভেন্দু

“৯২-৯৪ শতাংশ ভোট মুসলমান বুথে পড়তে দেখেছি” প্রথম দফার ভোট নিয়ে বললেন শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ইতিমধ্যেই তা সামনে রেখে জোরদার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস সহ সকল বিরোধীরা।

এই আবহে প্রথম দফার ভোটে কী দেখলেন, তা জানালেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যদুবাবুর বাজারে পথসভা থেকে তিনি দাবি করেন যে তিনি দেখেছেন মুসলমান বুথে ৯২ থেকে ৯৪ শতাংশ ভোট পড়া। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে এই প্রথম তিনি বেরোতে দেখেছেন হিন্দুদের।

শুভেন্দু অধিকারী বলেন, “৯২-৯৪ শতাংশ ভোট মুসলমান বুথে পড়তে দেখেছি। এই প্রথম বেরোতে দেখেছি হিন্দুদের। বিভক্ত হয়নি ভাষার নামে, জাতের নামে।” প্রসঙ্গত, প্রথম দফার ভোটগ্রহণের পর তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলই দাবি করেছে যে মানুষ তাদের পক্ষে ভোট দিয়েছে এবং প্রথম দফাতেই অনেক আসনে জিতবে তারা। সেক্ষেত্রে এবার দেখার যে আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top