• Home
  • জেলার খবর
  • বহু এলাকায় ভোটার স্লিপ না দেওয়ার অভিযোগ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের

বহু এলাকায় ভোটার স্লিপ না দেওয়ার অভিযোগ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ইতিমধ্যেই তা সামনে রেখে জোরদার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস সহ সকল বিরোধীরা।

এই আবহে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিলেন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কী বক্তব্য তাঁর? বিজেপি নেত্রীর অভিযোগ, বলপূর্বক ভোটার স্লিপ কেড়ে নিচ্ছেন ঘাসফুল শিবিরের গুন্ডারা। শুধু তাই নয়, তিনি এই সংক্রান্ত বিস্তারিত জানানও।

প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের অভিযোগ, “অনেক এলাকা থেকে, অনেক বিএলওর থেকে তৃণমূলের গুন্ডারা জোর করে ভোটার স্লিপ কেড়ে নিচ্ছে এবং নিজেদের হিসেব মতো বিলি করছে। ভোটার স্লিপ দিচ্ছে সেই হিন্দু এলাকায়, যেখান থেকে তারা জানে ভোট দেবে। যেখান থেকে সন্দেহ আছে, দিচ্ছে না। যখন বিএলওরা বিলি করতে যাচ্ছেন, তখন তাঁদের সঙ্গে বিলি করতে যাচ্ছেন তৃণমূলের ছেলেরা।” পাশাপাশি, তিনি এও দাবি করেন যে তিনি বিএলওর নাম ধরে ধরেও বলতে পারবেন এবং কমিশনেও নালিশ জানিয়েছেন। 

এমনিতেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ স্পর্শকাতর পশ্চিমবঙ্গের, তার উপর বিজেপি নেত্রীর এই বিস্ফোরক অভিযোগে যে বঙ্গ রাজনীতিতে আরো হইচই পড়তে পারে, তা না বললেও বোঝা যায়। একবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top