ফের ঝালমুড়ি নিয়ে মোদিকে আক্রমণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রথম দফার ভোটের পর এবার দ্বিতীয় দফার ভোটের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। ২৯ তারিখে হবে ভোটগ্রহণ। তা সামনে রেখে জোরদার প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সহ বাকি বিরোধীরা। শুক্রবার নিজের কেন্দ্র ভবানীপুরে জোড়া সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফের ঝালমুড়ি নিয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

শুক্রবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এক নাগাড়ে জোড়া জনসভা করেন। সভা থেকে আবারও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ঝালমুড়ি নিয়ে তিনি আক্রমণ করেন। তাঁর বক্তব্য, “চেয়েছিল সেন্ট জেভিয়ার্স জমি, দিয়েছি। তুই জ্বলে যা বিজেপি। স্বতঃস্ফূর্তভাবে ঝালমুড়ি খেলে কীভাবে রাখা ছিল ক্যামেরা? ১০ টাকা দিল পকেট থেকে। সাজানো নাটক।”

তিনি আরও বলেন, “৪ তারিখে ঝাল বুঝবে। দেখবে গণনা শুরু হবে। প্রথমে ভ্যানিশ কমিশন বলবে জিতছে। প্রত্যেক গলি চিনি বাংলার। কী খায় মানুষ জানি। এবার বলছি বদল নয়, গণতন্ত্র বদলা চাই। আজ ওরা কী করে, এসে বলে, ভোট দাও?”

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top