দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রথম দফার ভোট শেষ হতেই দ্বিতীয় দফা নিয়ে চলছে জোর প্রস্তুতি সকল দলের। শাসক থেকে বিরোধী, সকল শিবিরই নিজেদের মতো করে প্রচারে জোর দিচ্ছে।
এই আবহে বালিগঞ্জের বাম প্রার্থী আফরিন বেগম ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। শুক্রবার জনসংযোগের ফাঁকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান আফরিন। সেই সময়ের ছবি তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, যা চোখের নিমেষে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং উঠতে শুরু করে প্রশ্ন।
অনেকে প্রশ্ন তুলছেন এটি কোনও সৌজন্য সাক্ষাৎ নাকি কোনও রাজনৈতিক ব্যাপার রয়েছে এর মধ্যে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও নানা নেতার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছিল জল্পনা।



By









