দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: দেখতে দেখতে বাংলার মাটিতে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচন। আজ বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, প্রথম দফার ভোট। একাধিক হেভিওয়েট প্রার্থী ইতিমধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন, যাঁর মধ্যে অন্যতম খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
এদিন দিলীপ ঘোষ খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দেন। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে তিনি নিজের অবস্থান জানান। বিজেপি নেতা শান্তিপূর্ণ ভোটের আশা করছেন। পাশাপাশি, তিনি এও পরিষ্কার করে দেন যে তিনি বাড়িতেই থাকবেন এবং গোলমাল হলে বুথে যাবেন।
দিলীপ ঘোষের বক্তব্য, “কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আশা করছি শান্তিপূর্ণ ভোটের।” তাঁর সংযোজন, “বাড়িতেই থাকব আমি। বুথে যাব গোলমাল হলে।” এবার দেখার বিষয় যে নিজের বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন কিনা দিলীপ ঘোষ। কী হয় ফলাফল, সেটাই এখন দেখার।



By










