দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তার আগে নির্বাচনী সভা থেকে ডিএ ইস্যু নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি , যা ঘোষণা করা হয়েছিল সরকারি কর্মীদের জন্য, সেটা এখনও কার্যকর না হওয়ায় তিনি কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছিলাম সরকারি কর্মীদের। আমি ভোটের কাজে ব্যস্ত এখন। আমাকে না জানিয়েই কমিশনের কাছে কাগজপত্র পাঠিয়েছেন ফাইনান্স সেক্রেটারি।”
তিনি আরও বলেন, “টাকা আটকে রেখেছে কমিশন। নাহলে আপনারা এই টাকা অনেক আগেই পেতেন।” নির্বাচনের আবহে ডিএ ইস্যু যে একটি বড় ভূমিকা পালন করছে, তা বলাই বাহুল্য। একদিকে মুখ্যমন্ত্রীকে লাগাতার দোষারোপ করে যাচ্ছে বিরোধীরা এই ব্যাপারে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্থ করেছেন যে চলতি মাসের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ।



By









