• Home
  • জেলার খবর
  • শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর ভুয়ো, স্পষ্ট করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর ভুয়ো, স্পষ্ট করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছিল যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয় রাজনৈতিক ও সাহিত্যিক মহলে। আঙুল ওঠে নির্বাচন কমিশনের দিকে। 

এর পরিপ্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে ফেসবুকে জানিয়ে দেওয়া হয় যে খবরটি ভুয়ো। বিবৃতি দিয়ে এর তীব্র নিন্দা জানানো হয়। তাতে বলা হয়েছে, “এমন কার্যকলাপ শুধু বিভ্রান্তিকরই নয়, বরং তা ক্ষুন্ন করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনআস্থাকেও। কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, যারা মিথ্যা ও যাচাইহীন তথ্য প্রচারের জন্য দায়ী প্রমাণিত হবেন।”

প্রসঙ্গত, এদিন গ্রেফতারি পরোয়ানা জারি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শ্রীজাত বলেছিলেন, “আমি কিছুই জানিনা এটা কোন মামলা, কী বিষয়। আমি বিষয়টা সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি। পরবর্তীতে আমি বিস্তারিত জানাবো আমার আইনজীবীর সঙ্গে কথা বলে। আপাতত কিছু মন্তব্য করতে চাইছি না এই ব্যাপারে।”

Releated Posts

“একটি মিষ্টি পান আর ১০০ টাকার নোট!” কীভাবে বদলে গেল রফি-ভক্ত পান বিক্রেতা মনিরুদ্দিনের ভাগ্য?

না নিলে কষ্ট পাবেন বলে টাকাটি নিই আমি, বলে চোখ মোছেন মনিরউদ্দিন। সাব কোনোদিন আমার দোকানে পা না…

ByByHafizur Rahaman Aug 3, 2026

“কাজ এখনও শেষ হয়নি!” জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান করে অবসরের জল্পনা ওড়ালেন নসীরুদ্দীন শাহ্

আমাকে একাধিক জীবনকৃতি সম্মান প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি ‘না’ বলেছি। জীবনকৃতি সম্মান দেওয়া মানে ইঙ্গিতে বোঝানো যে,…

ByByHafizur Rahaman Aug 2, 2026

ভক্তির নতুন উচ্চতা: ভক্তের ভালোবাসায় কীভাবে তৈরি হলো ‘রফি মন্দির’?

বানিয়ে গল্প বলছিনা, এক ভক্ত তার পাগলামো কে কি উচ্চতায় নিয়ে গেলে এই কাণ্ড ঘটাতে পারে তার প্রমাণ…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top