দেবজিৎ মুখার্জি, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে কমিশনের তরফ থেকে বড় আপডেট। প্রকাশ করা হয়েছে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা।
কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে যেই ভোটারদের আবেদন ট্রাইব্যুনালের দ্বারা নিষ্পত্তি হয়েছে, ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইটে তাদের নাম দেখা যাচ্ছে। যদি এখনো পরিষ্কার নয় যে কতজনের নাম নতুন করে জুড়েছে বা বাদ পড়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বক্তব্য, সেই নামগুলিই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাঁদের অনুমোদন দিয়েছে ট্রাইব্যুনাল। ভোটারদের নাম তালিকায় রয়েছে কিনা, তা তাঁরা জানতে পারবেন এপিক নম্বর ব্যবহার করে।
সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী, প্রথম দফার ভোটের আগেই ডেডলাইনের মধ্যে অনুমোদিত আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল তালিকায়। সেই মতো ‘অ্যাডিশন’ ও ‘ডিলিশন’ দুই রকম তালিকাই প্রকাশ করা হয়েছে। যদিও পুরো তালিকা বুধবার সন্ধ্যার পর প্রকাশ্যে আসবে।



By









