• Home
  • জেলার খবর
  • “মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি” বিজেপিকে কটাক্ষ অভিষেকের

“মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি” বিজেপিকে কটাক্ষ অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: বলরামপুরে কলেজ মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে জনসভা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি জেলাবাসী সহ রাজ্যবাসীদের বার্তা দেন। পাশাপাশি, নানা ইস্যুতে একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ গোটা গেরুয়া শিবিরকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি, আর দিদির গ্যারান্টি মানে লাইফটাইম ওয়ারেন্টি।” এর সঙ্গে আগামীদিনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দুয়ারে সরকারের আদলে চালু করা হবে দুয়ারে মেডিকাল ক্যাম্প, যাতে আগামী ৫ বছরে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় স্বাস্থ্য পরিষেবা। 

গেরুয়া শিবিরের ধর্মীয় রাজনীতির সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি রাজনীতি করে রামের নামে বলরামপুরে শান্তিও আছে, রামও আছে।” অর্থাৎ তাঁর ইঙ্গিত দলের প্রার্থী শান্তিরাম মাহাতোর দিকে। তাঁকে জয়ী করার কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন যে আগামী ৫ বছর মানুষের সেবা করবে তৃণমূল কংগ্রেস সরকার মাথানত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top