• Home
  • জেলার খবর
  • প্রথম দফার ভোটের আগে ফের নন্দীগ্রামে অশান্তি

প্রথম দফার ভোটের আগে ফের নন্দীগ্রামে অশান্তি

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: প্রথম দফার ভোটের আগে ফের অশান্তির চিত্র রাজ্যের অন্যতম স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকে। ঘটনাটি ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩৭ নম্বর বুথ এলাকার। 

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছিলেন পবিত্র করের সমর্থনে। তখনই সেখানে পৌঁছান শুভেন্দু অধিকারীর অনুগামীরাও। দুই দলের প্রচারকে ঘিরে প্রথমে শুরু হয় বচসা এবং পরে তা শীঘ্রই রূপ নেয় সংঘর্ষের। হাতাহাতি, মারধর করে দু’পক্ষ। অভিযোগ উঠেছে অস্ত্র নিয়েও আক্রমণের। অনেকে আহত হয়েছেন ঘটনায়। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। বাইক ভাঙচুরের পাশাপাশি পুকুরে কয়েকটি বাইক ফেলে দেওয়ারও অভিযোগ রয়েছে।

দুই শিবিরই একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলেছে। গেরুয়া শিবিরের বক্তব্য, প্রথমে আক্রমণ এসেছে তৃণমূলের তরফ থেকে। পাল্টা ঘাসফুল শিবিরের বক্তব্য, পরিকল্পিতভাবে অশান্তি বিজেপি ছড়িয়েছে। এমনকি অপহরণের অভিযোগকেও কেন্দ্র করে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Scroll to Top