• Home
  • জেলার খবর
  • প্রিসাইডিং অফিসার নিয়োগ বিতর্ক: ডিভিশন বেঞ্চে গেল নির্বাচন কমিশন

প্রিসাইডিং অফিসার নিয়োগ বিতর্ক: ডিভিশন বেঞ্চে গেল নির্বাচন কমিশন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নির্বাচনের আগে, প্রিসাইডিং অফিসার হিসেবে অধ্যাপকদের নিয়োগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার তাতে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল নির্বাচন কমিশন। শুনানির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।

নির্বাচন কমিশনের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে গিয়েছিলেন অধ্যাপকদের একাংশ এবং নিয়োগের ব্যাপারে যুক্তিসঙ্গত কারণ না দেখানোর পাশাপাশি তাঁদের পদমর্যাদা ও বেতন কাঠামোর সঙ্গেও দায়িত্বের অসামঞ্জস্যতার অভিযোগ তুলেছিলেন। 

শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও বলেছিলেন যে স্বচ্ছতা ও যুক্তির অভাব রয়েছে নিয়ম পরিবর্তনের বিষয়ে। দরকার হলে পোলিং ডিউটিতে বিচারপতিদেরও পাঠানোর মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যা ইঙ্গিত দেয় প্রশাসনিক বিশৃঙ্খলার। অন্যদিকে কমিশনের যুক্তি, নির্বাচনের দোরগোড়ায় এই মামলা হওয়ায় এখন কার্যত অসম্ভব নয়াভাবে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া। এই অবস্থায় কোর্টের হস্তক্ষেপ হলে বিঘ্নিত হতে পারে গোটা নির্বাচনী প্রক্রিয়াই। এই পরিস্থিতিতে কমিশন ডিভিশন বেঞ্চে হয়েছে।

Releated Posts

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান পাপিয়া

জয়ের পর পাপিয়া অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে যে তিনি বটগাছ হতে চান এবং দলীয় রং না দেখে…

ByByDebojit Mukherjee May 6, 2026

“তৃণমূলীকরণ হবে না বিজেপির”: শমীক ভট্টাচার্য

সাংবাদিকদের মুখোমুখি হয় শমীক ভট্টাচার্যের বক্তব্য, “তৃণমূলীকরণ হবে না বিজেপির। বরদাস্ত করা হবে না কেউ সুযোগ নিয়ে দলীয়…

ByByDebojit Mukherjee May 6, 2026

দলের পরাজয়ের পর বিস্ফোরক দাবি কাঞ্চনের

ঘাসফুল শিবিরে যোগ দেওয়া থেকে ছাড়া, সবটার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা তিনি তুলে ধরেন। যদিও তিনি…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top