• Home
  • জেলার খবর
  • বেলডাঙা কাণ্ড: ১৫ জন অভিযুক্তের জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে এনআইএ

বেলডাঙা কাণ্ড: ১৫ জন অভিযুক্তের জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে এনআইএ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বেলডাঙা কাণ্ডে ১৫ জন অভিযুক্তের জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাই কোর্ট গেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এর আগে ১৫ জনকে শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়েছিল এনআইএর বিশেষ আদালতের তরফ থেকে। তবে তা নিয়ে অসঙ্গতি থাকায় উচ্চ আদালতের দ্বারস্থ হয় এনআইএ। তাদের অভিযোগ, নিম্ন আদালত এই জামিন শীর্ষ আদালতের নির্দেশিকা গ্রাহ্য না করেই দিয়েছে।

আইন অনুযায়ী এনআইএকে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট পেশ করার কথা ছিল। কিন্তু ৯০ দিন পেরিয়ে গেলেও তারা তা করতে পারেনি। শুধু তাই নয়, কোন পথে এগোচ্ছে তদন্ত, সেই ব্যাপারেও আদালতকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এমন পরিস্থিতিতে অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকে জামিনের আবেদন করা হলে জামিন মঞ্জুর হয় দশ হাজার টাকার বন্ডে। 

তবে জাতীয় তদন্তকারী সংস্থা উচ্চ আদালতে জানিয়েছে যে তদন্ত চলাকালীন এমন জামিন দেওয়া আইনের বিরুদ্ধে যাচ্ছে। মামলার শুনানি হতে চলেছে বিচারপতি অরিজিৎ ব্যানার্জী এবং অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে। সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে নিম্ন আদালতের সিদ্ধান্ত নিয়ে। শুনানির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।

Releated Posts

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান পাপিয়া

জয়ের পর পাপিয়া অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে যে তিনি বটগাছ হতে চান এবং দলীয় রং না দেখে…

ByByDebojit Mukherjee May 6, 2026

“তৃণমূলীকরণ হবে না বিজেপির”: শমীক ভট্টাচার্য

সাংবাদিকদের মুখোমুখি হয় শমীক ভট্টাচার্যের বক্তব্য, “তৃণমূলীকরণ হবে না বিজেপির। বরদাস্ত করা হবে না কেউ সুযোগ নিয়ে দলীয়…

ByByDebojit Mukherjee May 6, 2026

দলের পরাজয়ের পর বিস্ফোরক দাবি কাঞ্চনের

ঘাসফুল শিবিরে যোগ দেওয়া থেকে ছাড়া, সবটার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা তিনি তুলে ধরেন। যদিও তিনি…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top