• Home
  • দেশ
  • “লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছিল মহিলা সংরক্ষণের আড়ালে”: প্রিয়াঙ্কা গান্ধী

“লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছিল মহিলা সংরক্ষণের আড়ালে”: প্রিয়াঙ্কা গান্ধী

Image

দেবজিৎ মুখার্জি: লোকসভায় মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে নিউ লেভেলে পৌঁছাল রাজনৈতিক সংঘাত। মোদি সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিরোধীদের ঐক্যে বিলটি পাশ হতে পারেনি এবং সেটিকে গণতন্ত্রের বড় জয় বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি, তিনি এনডিএকে তীব্র আক্রমণ করেন।

সাংবাদিক বৈঠকে সোনিয়া কন্যার অভিযোগ, কেন্দ্র আসলে লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছিল মহিলা সংরক্ষণের আড়ালে। তাঁর বক্তব্য, এই পদক্ষেপের দ্বারা চেষ্টা হচ্ছিল রাজনৈতিক সমীকরণ নিজেদের পক্ষে ঘোরানোর, যা ব্যর্থ হয় বিরোধীদের ঐক্যে।

প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, “২০২৩ সালে মহিলা সংরক্ষণকে ঘিরে যে বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল, সেটা সোমবার কার্যকর করা হোক অবিলম্বে। আমরা সকলে সমর্থন করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top