দেবজিৎ মুখার্জি: ভোটমুখী বাংলায় ফের বঙ্গ বিজেপির প্রার্থীদের হয়ে প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদিবাসী ভোটকে সামনে রেখে এবারের স্থান জঙ্গলমহল। রবিবার মূলত জঙ্গলমহলজুড়ে প্রচার করবেন প্রধানমন্ত্রী। তিনি সভা করবেন বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে। একই দিনে বন্ধে চারটি সভা মোদির, যা সচরাচর খুব কম করেছেন। তবে এবার সেই ছক ভাঙছেন।
জানা গিয়েছে, আজ রাতে নামো নামবেন অন্ডাল বিমানবন্দরে। রাতে দুর্গাপুরেই থাকবেন এবং সকালে উড়ে যাবেন বাঁকুড়া। মোদি প্রথম জনসভাটি করবেন বড়জোড়ায়। সকাল ১১টা থেকে তাঁর সভা করার কথা। সেখান থেকে তাঁর পুরুলিয়ায় যাওয়ার কথা। তিনি সভা করবেন বলরামপুর বিধানসভায়। তা শুরু করার কথা ১২টা ৪৫ মিনিট থেকে।
তৃতীয় সভাটি ঝাড়গ্রামে ২টো ৪৫ মিনিট থেকে। তিনি সভা করবেন ঝাড়গ্রাম শহর লাগোয়া এলাকায়। চতুর্থ ও দিনের শেষ সভাটি করবেন মেদিনীপুরে। এছাড়াও তাঁর হাওড়া বেলুড়মঠে যাওয়ার কথা ২৩ এপ্রিল। সেখান থেকে তাঁর রোড শো করার কথা শালকিয়া পর্যন্ত। সেদিন কৃষ্ণনগরেও সভা করার কথা মোদির।



By









