দেবজিৎ মুখার্জি, কোচবিহার: শুক্রবার রাসমেলা ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভায় সামনের সারিতে বসেছিলেন দলের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ, যিনি প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে লাগাতার ক্ষোভ উগরে দিয়েছিলেন।
জানা গিয়েছে, সভার আগে রবীন্দ্রনাথ ঘোষকে ফোন করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁকে অনুরোধ জানান উপস্থিত থাকার জন্য। সেই নির্দেশ মেনে তিনি শুধু সভায় যোগ দেননি, নেত্রীর সঙ্গেই গাড়ি করে মঞ্চে পৌঁছান।
যদিও নিজের অবস্থান নিয়ে সরাসরি কিছু বলেননি রবীন্দ্রনাথ ঘোষ, বরং ঘুরিয়ে বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, “দিদির নির্দেশই সব।” অতীতে সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং অভিযোগ তুলেছিলেন যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই এদিন তাঁর উপস্থিতি রাজনৈতিক মহলে কোনও বিশেষ বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।



By










