• Home
  • জেলার খবর
  • দুই দেশের নাগরিকত্ব থাকার ইস্যুতে রাহুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের

দুই দেশের নাগরিকত্ব থাকার ইস্যুতে রাহুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের

Image

দেবজিৎ মুখার্জি: ভারত ছাড়াও ব্রিটেনের নাগরিকত্ব থাকার অভিযোগে গত কয়েকমাস ধরে বিপাকে লোকসভার বিরোধী দলনেতা, তথা কংগ্রেস সাংসদ, রাহুল গান্ধী। এবার এলাহাবাদ হাই কোর্টের তরফ থেকে তাঁর বিরুদ্ধে দেওয়া হলো তদন্তের নির্দেশ। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। বিরোধী দলগুলির কটাক্ষের মুখে পড়েছেন রাগা।

সূত্র মারফত খবর, রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন ভিগ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা। তাঁর বক্তব্য, তাঁর কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যে সোনিয়া পুত্র শুধু ভারতের নাগরিক নন। শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন যে রাহুলের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য জানতে তিনি সরাসরি যোগাযোগ করেছিলেন ব্রিটেনের সরকারের সঙ্গে এবং একাধিক তথ্যও দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। কেন্দ্রকেও আর্জি জানিয়েছিলেন এই ব্যাপারে হস্তক্ষেপ করার। তবে মামলা খারিজ করে দেয় বিশেষ আদালত এবং এরপর অভিযোগকারী দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের। 

প্রসঙ্গত, এর আগেও বহুবার অভিযোগ উঠেছে রাগার নাগরিকত্ব নিয়ে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী একই অভিযোগ করেছিলেন দিল্লি হাই কোর্টে। তাঁর দাবি ছিল, রাহুল যে বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি দাখিল করেছিলেন ২০০৫ ও ২০০৬ সালে, তার থেকেই তিনি ব্রিটেনের নাগরিক প্রমাণ পাওয়া যায়। তিনি আরও দাবি করেন, রাহুল নিজেকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন সেখানে তাঁর নামে থাকা এক কোম্পানির ঘোষণাপত্রে। এরপর থেকেই রাহুলকে অনেকে ব্রিটেনের নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top