• Home
  • খেলা
  • “ও তিন নম্বরে ব্যাট করবে” কিউইদের বিরুদ্ধে ঈশানকে খেলাবেন সূর্য

“ও তিন নম্বরে ব্যাট করবে” কিউইদের বিরুদ্ধে ঈশানকে খেলাবেন সূর্য

Image

দেবজিৎ মুখার্জি: বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব পরিষ্কার করে দিয়েছেন যে প্রথম একাদশে দেখা যাবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ঈশান কিশানকে। যদিও কিসের ভিত্তিতে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে, তাও জানান সূর্য। তাঁর যুক্তি, যেহেতু তিলক বর্মাকে দেখা যাবে না তিন নম্বরে ব্যাট করতে এবং ঈশান রয়েছেন বিশ্বকাপের পরিকল্পনায়, তাই তাঁকেই সেই জায়গায় ব্যাট করতে পাঠানো হবে। 

ফেব্রুয়ারি মাসে দেশের মাটিতে খেলা হবে ২০ ওভারের বিশ্বকাপ। তার আগে আর মাত্র পাঁচটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সুতরাং বড় টুর্নামেন্টে নামার আগে এটি একটি অগ্নিপরীক্ষা। তাই যাবতীয় সবকিছু মাথায় রেখে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করে দিয়েছেন যে বিশ্বকাপের পরিকল্পনায় যাঁরা রয়েছেন, তাঁদেরকেই কিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলানো হবে এবং সেক্ষেত্রে তিলক বর্মার অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পাবেন ৭৮৫ দিন পর জাতীয় দলে ফেরা ঈশান কিষান।

স্কাই বলেন, “ঈশান রয়েছে বিশ্বকাপের ভাবনায়। যেহেতু তিলক নেই। তাই ও তিন নম্বরে ব্যাট করবে। ও বহুদিন জাতীয় দলের জার্সিতে খেলেনি। কিন্তু দারুণ পারফর্ম করেছে ডোমেস্টিক ক্রিকেটে। যেহেতু দীর্ঘদিন খেলেনি, তাই সুযোগ দেওয়া দরকার ওকে।” সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে শ্রেয়স আইয়ার সুযোগ পাবেন কিনা। এই ব্যাপারে সূর্য বলেন, “অন্য কারোর কথা ভাবা হতো যদি ৪-৫ নম্বরের ব্যাটারের জায়গা খালি থাকতো। কিন্তু তিলক নেই। তাই ঈশান সঠিক অপশন তিন নম্বরে।” অর্থাৎ তিনি স্পষ্ট করে দেন যে বিশ্বকাপের পরিকল্পনায় থাকা ক্রিকেটাররাই সুযোগ পাবেন এবং কোন পরীক্ষা-নিরীক্ষা করা হবে না।

Releated Posts

“আরও একটি বড় সিরিজ হতে চলেছে” ইংল্যান্ড সিরিজ নিয়ে বললেন গিল

শুভমান গিল বলেন, “ইংল্যান্ডের পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির সাথে কিছুটা বেশি মিলবে, পুরোপুরি একরকম না হলেও বেশ কাছাকাছি।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

প্রসিদ্ধের বিধ্বংসী বোলিংয়ে হোয়াইটওয়াশ আফগানিস্তান

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ ৩-০ দিয়ে শেষ করল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। শনিবার সিরিজের তৃতীয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top