• Home
  • জেলার খবর
  • “কোনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না” আশাকর্মীদের অনুরোধ চন্দ্রিমার

“কোনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না” আশাকর্মীদের অনুরোধ চন্দ্রিমার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভাতা বাড়ানোর দাবি তুলে একাধিকবার বিক্ষোভ দেখানো হয়েছে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের তরফ থেকে। রাজ্য সরকারের কাছে খবর আছে যে বুধবারও বিক্ষোভ দেখাতে পারেন আশাকর্মীরা। তাই মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁদের অনুরোধ করলেন কোনও রাজনৈতিক দলের ফাঁদে পা না দেওয়ার। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দফায় দফায় তাঁদের ভাতা বাড়ানো হয়েছে।

চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, “কোন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে আশাকর্মীদের ব্যবহার করছে। এটি কেন্দ্রীয় প্রকল্প। কিন্তু তারা টাকা দেয় না। বেশিরভাগ খরচ রাজ্য সরকারই দেয়। ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় ভাতা বাড়িয়েছেন কর্মীদের। বর্তমানে ৫ হাজার ২৫০ টাকা যে ভাতা দেওয়া হয়, তা পুরোটাই রাজ্য বাজেট থেকে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে ৮০০ থেকে ভাতা ১৩০০ টাকা করেছেন। আরো ২০০ টাকা সেই বছরেই বাড়ানো হয়। তা বেড়ে গিয়ে দু’হাজার টাকা হয় ১৭ সালে। ১৮ সালে সেটা ৩০০০ হয়। এখন সেটা বেড়ে হয়েছে ৫ হাজার ২৫০ টাকা।”

বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “সেখানে আরো কম টাকা দেওয়া হয়। মধ্যপ্রদেশে দেওয়া হয় ৪ হাজার টাকা এবং উত্তরপ্রদেশে দেড় হাজার টাকা।” আশাকর্মীদের মন্ত্রীর অনুরোধ, “মুখ্যমন্ত্রীর সহানুভূতি রয়েছে আপনাদের প্রতি। ভাতা বাড়ানো হয়েছে বছর বছর। ৪২০০০ মতো দেওয়া হয়েছে মোবাইল। আমরা পাশে আছি আপনাদের। কিন্তু কেউ আপনাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইলে, পা দেবেন না সেই ফাঁদে। আশাকর্মীদের নিয়ে কেন কথা বলা হয় না কেন্দ্রীয় প্রকল্প বা কেন্দ্রের বাজেটের সময়ে? শান্ত থাকুন। ভালোভাবে কাজ করুন। মুখ্যমন্ত্রী ঠিক নজর দেন এবং আগামীদিনেও দেবেন।”

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top