• Home
  • জেলার খবর
  • “পা ধরে প্রণাম করছেন বিজেপির নেতাদের” নাম না করে শুভেন্দুকে খোঁচা অভিষেকের

“পা ধরে প্রণাম করছেন বিজেপির নেতাদের” নাম না করে শুভেন্দুকে খোঁচা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, নদীয়া: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার করিমপুরের সভা থেকে তিনি বলেন যে বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বলছেন এবং পা ধরে প্রণাম করছেন বিজেপির নেতাদের।

ঘাসফুল শিবিরের সেনাপতি বলেন, “বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়।” এরপরই তিনি বলেন, “বিজেপির নেতাদের দেখেছেন, মমতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর পা ধরে প্রণাম করছেন বিজেপির নেতাদের।” তাঁর সাফ কথা, “মাথানত করতে জানে না বাংলা।”

প্রসঙ্গত, রবিবার কাঁথিতে সভা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা যায় পা ছুঁয়ে প্রণাম করতে যোগী আদিত্যনাথের। অনেকে মনে করছেন যে সেই বিষয়টি নিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন।

Releated Posts

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিআইডি

মঙ্গলবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিআইডির আবেদনে সবুজ সংকেত দিল বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। খবর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুণালকে বলার সুযোগ দিলেন শুভেন্দু, এরপর যা ঘটলো…..

এখানেই শেষ নয়, তিনি লিখিতভাবে পর্যন্ত জানাতে বলেন যদি তৃণমূলের ‘বেইমান’ বিধায়কদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে। এরপর তাঁর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার লোকভবন অভিযানে নামে তারা। আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে, সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে যান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top