• Home
  • জেলার খবর
  • “১ মাসের মধ্যে সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে” বড় ঘোষণা অভিষেকের

“১ মাসের মধ্যে সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে” বড় ঘোষণা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, নদীয়া: নির্বাচনের দৈর্ঘ্য রায় নাম বাদ পড়া ভোটারদের উদ্দেশ্যে বড় বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার নদীয়ার করিমপুরে সভা থেকে তাঁর ঘোষণা, তৃণমূল কংগ্রেস সরকার গঠন হলে ১ মাসের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে ভোটাধিকার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নথি থাকা সত্ত্বেও যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে এসআইআরে, তৃণমূল কংগ্রেস তাঁদের পাশে রয়েছে। তিনি বলেন, “১ মাসের মধ্যে সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে ৪ মে সরকার তৈরি হলে” – এটাই অঙ্গীকার তাঁদের। শুধু তাই নয়, তিনি এও জানান যে ইস্তেহারে এই প্রতিশ্রুতি না থাকলেও তাঁদের কর্তব্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। 

গেরুয়া শিবিরকে নিশানা করে ঘাসফুল শিবিরের সেনাপতি বলেন, কেন্দ্রের তরফ থেকে এনআরসি চালু করার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু তা কার্যকর হতে দেয়নি তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, “বিজেপি মানে ডিটেনশন, তৃণমূল কংগ্রেস মানে নো টেনশন।” 

Releated Posts

কলকাতায় পা রাখলেন অমিত শাহ

আগামীকাল মন্ত্রিসভার শপথেও দেখা যাবে তাঁকে। এদিন সকাল ১১টার পর তিনি বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে সোজা দক্ষিণেশ্বরের…

ByByDebojit Mukherjee May 8, 2026

আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল ৭ তারিখ অবধি। নিয়ম অনুসারে পুরোনো বিধানসভার কার্যকারিতা আর থাকে না…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ নিয়ে বিস্ফোরক পোস্ট রামগোপাল ভার্মার

তাঁর দাবি, অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও এমন অবস্থান তাঁর কাছে অবাক করা বিষয়। তিনি মনে করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

শুরু হয়েছে রাজ্যের নানা হলে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা

টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top