• Home
  • জেলার খবর
  • “বাংলায় ১০৫টা সোশ্যাল স্কিম আছে” সিউড়ি থেকে উন্নয়নের হিসাব তুলে ধরলেন মমতা

“বাংলায় ১০৫টা সোশ্যাল স্কিম আছে” সিউড়ি থেকে উন্নয়নের হিসাব তুলে ধরলেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: বিধানসভা ভোটকে সামনে রেখে প্রতিদিন ম্যারাথন প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করে রাজ্যবাসীকে বার্তা দেওয়ার পাশাপাশি দিয়ে চলেছেন একাধিক প্রতিশ্রুতি ও উন্নয়নমূলক কাজের হিসেব। এদিনও তার ব্যতিক্রম হলো না। সিউড়ির জনসভা থেকে তিনি বীরভূমের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হিসেব দেন। 

সোমবার বীরভূমের সিউড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর বার্তা শুনতে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে একের পর এক ইস্যু তুলে গোটা গেরুয়া শিবিরকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। শুধু তাই নয়, সভামঞ্চ থেকে তিনি বীরভূমের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হিসেব দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেউচা পাঁচামিতে বিনিয়োগ হবে ৩২ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হবে ২ লক্ষ মানুষের।” জেলার প্রশংসা করে তিনি বলেন, “সোনার চেয়েও খাঁটি বীরভূমের মাটি।” সভা থেকে রাজ্য সরকারের সামাজিক প্রকল্প নিয়ে তিনি চ্যালেঞ্জ করে বলেন, “বাংলায় ১০৫টা সোশ্যাল স্কিম আছে। আমাকে একটা জায়গা দেখিয়ে দিক…..।”

Releated Posts

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top