• Home
  • জেলার খবর
  • নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে অলআউট আক্রমণ পবিত্র করের

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে অলআউট আক্রমণ পবিত্র করের

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনে এবারও অন্যতম স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড় করানো হয়েছে তাঁর একসময়ের ঘনিষ্ঠ পবিত্র করকে। গতকাল তিনি প্রচারে বেরিয়েছিলেন। তাঁর সমর্থনে সেখানে উপস্থিত ছিলেন দলের অন্যতম প্রভাবশালী সাংসদ জুন মালিয়া।

সেই প্রচার থেকেই শুভেন্দু অধিকারীকে অলআউট আক্রমণ করেন পবিত্র কর। তিনি বলেন, “কোনও ধর্মকে উনি সম্মান করতে জানেন না। শুধুমাত্র তৈরি করেন অশান্তির পরিবেশ। দরকার আছে এর শেষের সমাপ্তির।” এখানেই থেমে যাননি তিনি। তাঁর আরও বক্তব্য, “অভিভাবক বলেন উনি নিজেকে। তাহলে তো ওঁর দায়িত্ব নন্দীগ্রামের বাসিন্দাদের ভালো-মন্দ দেখার।”

এরপর পবিত্র কর বলেন, “নাম দেখলেই তো মানুষের ধর্ম বোঝা যায়। সুফিয়ানদা আছেন… এইটুকু নাম হলেই যথেষ্ট। উনি কে বা কোন ধর্ম পালন করেন, এর জন্য নতুন করে আমাকে জোর গলায় মঞ্চে দাঁড়িয়ে বলতে হয় না আমি হিন্দু, হিন্দু, হিন্দু…। আমি সনাতনের সেবক, সেবক, সেবক সনাতনের রক্ষাকর্তা।” তিনি এও দাবি করেন যে তিনি নন্দীগ্রামে রামপূজো শুরু করেছিলেন একটা সময়ে। তাঁর বক্তব্য, “আজকেও বলছি আমি সেবক রামপূজোর। রামের সেবক। পুজো শুরু করেছিলাম আমি, আমাকে দল থেকে বহিষ্কার করেছিল তিন মাস সেই পুজো করার অপরাধে। আমাকে শেখাতে আসবেন না হিন্দুত্ব।”

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top