• Home
  • জেলার খবর
  • স্কুলে বোমা বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য কল্যাণীতে

স্কুলে বোমা বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য কল্যাণীতে

Image

দেবজিৎ মুখার্জি, নদীয়া: ভোটের মুখে ভয়াবহ ঘটনা কল্যাণীতে। আচমকা বিস্ফোরণে কেঁপে উঠলো সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার এক স্কুল, যা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানে। 

ঘটনাটি ঘটেছে ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের দোতলার চিলেকোঠায়। জানা গিয়েছে, শনিবার স্কুল ছুটির পরপরই আচমকা একটি বোমা ফাটে। আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরপর ছাদে উঠে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে চিলেকোটার চিলেকোঠার অ্যাসবেস্টস এবং সেখানে ছড়িয়ে রয়েছে পোড়া গন্ধ। পাশাপাশি, দেখা যায় আরও এক বোমা যা বিস্ফোরিত হয়নি। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। সেখানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুদ করেছিল স্কুলের ছাদে।

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। ঘাসফুল শিবিরের তরফ থেকে অভিযোগের আগুন তোলা হয়েছে গেরুয়া শিবিরের দিকে। যদিও তারা সেটা অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, “তৃণমূলের সঙ্গে রয়েছে সাধারণ মানুষ আর বিজেপি এই দেখে ভয় পেয়েছে। তাই ইচ্ছা করে করা হয়েছে বিস্ফোরণ।”

Releated Posts

বিপাকে অতীন ঘোষ! তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায়

তাঁর বিরুদ্ধে উঠেছে জমি-বাড়ি হাতানোর অভিযোগ। তবে তিনি একা নন, অভিযোগ উঠেছে তাঁর কন্যা প্রিয়দর্শনী ঘোষ সহ তাঁর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

মহরম ঘিরে বিভিন্ন কড়া নির্দেশ

মহরমকে ঘিরে একাধিক কড়া নির্দেশ। মঙ্গলবার প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত যাবতীয় সবকিছু। বলা হয়েছে, কোনও…

ByByHafizur Rahaman Jun 24, 2026

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিআইডি

মঙ্গলবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিআইডির আবেদনে সবুজ সংকেত দিল বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। খবর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top