• Home
  • জেলার খবর
  • ভোটের মুখে প্রশাসনিক পদের রদবদল অব্যাহত কমিশনের

ভোটের মুখে প্রশাসনিক পদের রদবদল অব্যাহত কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে প্রশাসনিক পদের রদবদল অব্যাহত কমিশনের। কলকাতা পুলিশে বিশাল রদবদলের নির্দেশ জারি করা হয়েছে শনিবার। বদলি করা হয়েছে একযোগে ১১ জন আইপিএস ও ১ ডব্লিউবিপিএস আধিকারিককে।

কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, কলকাতা পুলিশের একাধিক বড় পদে থাকা আধিকারিকরা রয়েছেন এই রদবদলের তালিকায়। যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম সহ আরও দুই যুগ্ম কমিশনারকে বদলি করা হয়েছে। পাশাপাশি, সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বেলডাঙার এসডিপিওকেও। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পদে নিয়োগ করা হয়েছে ডিআইজি সিআইডি পদে থাকা সোমা দাসকে। জয়েন্ট সিপি হেডকোয়ার্টার করা হয়েছে ডিআইজি পার্সোনাল সুদীপ সরকারকে। 

এছাড়াও যুগ্ম কমিশনার পদে পাঠানো হয়েছে এসটিএফের ডিআইজি পদে থাকা দেবাশিস দাসকে। বেশ কয়েকটি পদের রদবদল হয়েছে কলকাতা পুলিশের সাউথ, নর্থ এবং সাউথ-ইস্ট ডিভিশনেও। জানা গিয়েছে, বদল আনা হয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বেশকিছু থানার আইসি ও ওসি পদেও।

Releated Posts

বিপাকে অতীন ঘোষ! তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায়

তাঁর বিরুদ্ধে উঠেছে জমি-বাড়ি হাতানোর অভিযোগ। তবে তিনি একা নন, অভিযোগ উঠেছে তাঁর কন্যা প্রিয়দর্শনী ঘোষ সহ তাঁর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

মহরম ঘিরে বিভিন্ন কড়া নির্দেশ

মহরমকে ঘিরে একাধিক কড়া নির্দেশ। মঙ্গলবার প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত যাবতীয় সবকিছু। বলা হয়েছে, কোনও…

ByByHafizur Rahaman Jun 24, 2026

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিআইডি

মঙ্গলবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিআইডির আবেদনে সবুজ সংকেত দিল বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। খবর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top