• Home
  • জেলার খবর
  • Howrah: মৌখিক অনুমতি দিয়ে শেষমুহুর্তে নবান্নের দোরগোড়ায় ধর্ণার অনুমতি দিলো না পুলিশ

Howrah: মৌখিক অনুমতি দিয়ে শেষমুহুর্তে নবান্নের দোরগোড়ায় ধর্ণার অনুমতি দিলো না পুলিশ

মৌখিক অনুমতি দিয়ে শেষমুহুর্তে নবান্নের দোরগোড়ায় ধর্ণার অনুমতি দিলো না পুলিশ

মন্দিরতলায় আজ ২ ও ৩ সেপ্টেম্বর প্রস্তাবিত শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচির অনুমতি পুলিশ প্রত্যাখ্যান করায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের মধ্যে। তবে পুলিশের সিদ্ধান্তে পিছিয়ে যাওয়ার কোনও ঘোষণা এখনও করেনি আন্দোলনকারীদের সংগঠন।

মন্দিরতলা বাসস্ট্যান্ডে, নবান্নের দোরগোড়া থেকেই সরকারের কাছে তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্য অধিকারের দাবি এবং স্থায়ী সমাধানের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছিলো।

শান্তিপূর্ণভাবে বক্তব্য প্রকাশ ও সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে সকলের। জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলার স্বার্থ দেখিয়ে অনুমতি বাতিল করে ।

আন্দোলনকারীদের বক্তব্য নতুন সরকারের সাথে সংঘাত চাই না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানাতে চাই, বঞ্চনার অবসান চাই এবং স্থায়ী সমাধান চাই । কিন্তু, বঞ্চিতদের কণ্ঠস্বরকে দূরে সরিয়ে দেওয়ার প্রশাসনের এই প্রচেষ্টাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না আন্দোলনকারীরা ।

প্রশাসন শান্তিপূর্ণ ধর্ণার অনুমতি কি পুনর্বিবেচনা করবে নাকি শেষ পর্যন্ত বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের ঢল সাংবিধানিক অধিকার নিয়ে ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় নামবে – তা আজই তা স্পষ্ট হবে।
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের অন্যতম আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন “পুলিশ পুরো পাল্টিবাজ, আমাদের সাথে কথোপকথনে অনুমতির কথা জানিয়েছিলেন, পরবর্তীতে শেষ মুহুর্তে আজকে সকালে অর্থাৎ সোমবার মেল করে অনুমতি বাতিলের কথা জানায়, কার নির্দেশে পুলিশ বেঁকে বসলো জানিনা, তবে আমরা মুখ্যমন্ত্রীর সাথে নবান্নের সভাঘরে বৈঠকের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবিতে এই শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচী ছিলো, দাবী না মেটা পর্যন্ত রাস্তা ছাড়ছি না।”

Scroll to Top