• Home
  • জেলার খবর
  • “সময় এসেছে হীরকরানিকে টাটা করার” নাম না করে মমতার উদ্দেশ্যে বললেন শাহ

“সময় এসেছে হীরকরানিকে টাটা করার” নাম না করে মমতার উদ্দেশ্যে বললেন শাহ

Image

দেবজিৎ মুখার্জি, বাঁকুড়া: শনিবার জনসভা থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রথমে ওন্দা বিধানসভা এলাকায় অমরনাথ শাখার সমর্থনে এবং পরে ছাতনায় সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সমর্থনে তিনি সভা করেন। মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “একবার কমল চিহ্নে ভোট দিন ২৩ এপ্রিল, বিজেপি সরকার গড়ুন, কথা দিচ্ছি, গোটা বাংলা থেকে শেষ করব মমতার সিন্ডিকেট।”

ঘাসফুল শিবিরের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে শাহ বলেন, “সিন্ডিকেট রয়েছে বাংলার মানুষের রক্ত চুষতে। এটা মমতা আর তার ভাইপোর শাসন। একবার বিজেপিকে আনুন মমতার সরকার সরিয়ে। উল্টো করে মারবো সিন্ডিকেটকে।”

নারী নিরাপত্তা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে শাহ বলেন, “আপনি রাজ্যের মহিলাদের গরিমা রক্ষা করেননি মমতাদি। এখানে সুরক্ষিত নয় মা-বোনেরা। চলবে না এরকম। কেউ বলে না। হীরকরানি, জানেন তো কে হীরকরানি? তাঁকে সময় এসেছে টাটা করার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top