• Home
  • দেশ
  • “আস্থা রেখেছে জনগণ” জয় নিয়ে আশাবাদী পিনারাই বিজয়ন

“আস্থা রেখেছে জনগণ” জয় নিয়ে আশাবাদী পিনারাই বিজয়ন

Image

দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে বৃহস্পতিবার, ৯ এপ্রিল, বিধানসভা নির্বাচন শুরু হয়েছে বাম শাসিত কেরলমে। যদিও শুধু কেরলমেই নয়, ভোট শুরু হয়েছে আরও একাধিক রাজ্যেও। এই আবহে আত্মবিশ্বাসের সুর শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের গলায়। তাঁর সাফ কথা, এলডিএফকে হারানো যাবে না কোনো ‘মিথ্যা প্রচারণা’ বা সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে।

এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সর্বদাই জনগণের উপর ভরসা করে এসেছে এলডিএফ এবং তাদের উপর আস্থা রেখেছে জনগণও। গত ১০ বছর ধরে আমরা জনগণের সঙ্গে চলেছি এবং অবশ্যই সেই যাত্রা চালিয়ে যেতে হবে। জনগণের সঙ্গে আমরা আছি এবং আমাদের সঙ্গে জনগণও আছে।”

তিনি আরো বলেন, “ভোটে প্রভাব ফেলার চেষ্টা বিরোধীদের সফল হবে না মিথ্যা প্রচারণা বা সাম্প্রদায়িক ইস্যু তুলে।” শুধু তাই নয়, তিনি এই ব্যাপারেও আশাবাদী যে রাজ্যবাসী রায় দেবে উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষেই। প্রসঙ্গত, ভোটগ্রহণ শুরু হতেই সকালে ভোট দিয়ে এসেছেন পিনারাই বিজয়ন। পাশাপাশি ভোট দিয়ে এসেছেন রাজ্যের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও। এবার দেখার বিষয় যে এবার জয় কার হয়।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top