• Home
  • জেলার খবর
  • এসআইআরে হিয়ারিং নিয়ে উত্তেজনা শীতলকুচিতে, বিএলওর বাড়ি ঘেরাও স্থানীয়দের

এসআইআরে হিয়ারিং নিয়ে উত্তেজনা শীতলকুচিতে, বিএলওর বাড়ি ঘেরাও স্থানীয়দের

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: এসআইআরে হিয়ারিংকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কোচবিহারের শীতলকুচিতে। হাতে লাঠি নিয়ে বিএলওর বাড়ি ঘেরাও করলেন ক্ষুব্ধ নোটিস পাওয়া ভোটাররা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসেনি। তবে গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে বিজেপি ও নির্বাচন কমিশনের দিকে। 

ঘটনাটি ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট গদাই খোড়া এলাকার। হঠাৎ একাধিক মানুষকে হিয়ারিংয়ের নোটিস পাঠানোয়ে ক্ষুব্ধ স্থানীয়রা লাঠি উঁচিয়ে বিএলওর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, কমিশন ও বিজেপির বিরুদ্ধে স্লোগান পর্যন্ত তোলা হয়। যদিও এলাকার বিএলও মৌসুমী খাতুনের বক্তব্য যে সেই মুহূর্তে তিনি বাড়িতে ছিলেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা এলাকার স্থায়ী নাগরিক, কিন্তু তা সত্ত্বেও নোটিস পাঠানো হয়েছে সাড়ে ৪০০ জনকে।

এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, “কেন এত মানুষের নাম এসেছে? আমরা সকলেই স্থায়ী নাগরিক। আবার অনেকের নথিতে দেখানো হচ্ছে ৬ জনের লিঙ্কেজ। অথচ বাস্তবে ৬ জন সদস্য নেই তাঁদের পরিবারে। এটা অত্যন্ত নিন্দনীয়।” অন্যদিকে, তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হাসিনা খাতুন বিবির বক্তব্য, “একদম ঠিক নয় এভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা। আমি চাই কমিশন এটা গুরুত্ব দিয়ে দেখুক এবং শীঘ্র সমাধান করুক।” এবার দেখার যে আগামীদিনে বিষয়টি কি রূপ নেয়। জল কতদূর গড়ায়, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এসআইআর নিয়ে যে রাজনৈতিক লড়াই এক আলাদা মাত্রায় পৌঁছেছে, তা বলাই বাহুল্য।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top