• Home
  • জেলার খবর
  • অধীরের নিরাপত্তারক্ষীদের বহনকারী এসকর্ট গাড়িতে ট্রাকের ধাক্কা

অধীরের নিরাপত্তারক্ষীদের বহনকারী এসকর্ট গাড়িতে ট্রাকের ধাক্কা

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: ফের আলোচনায় উঠে এলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী, তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, অধীর রঞ্জন চৌধুরী। কান্দি থেকে বহরমপুর ফেরার পথে ট্রাকের ধাক্কা তাঁর নিরাপত্তারক্ষীদের বহনকারী এসকর্ট গাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়।

জানা গিয়েছে যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ধাক্কা মারে এবং এর জেরে গাড়ির পিছনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকজন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। তবে যেহেতু অধীর চৌধুরীর গাড়ি ঠিক পেছনেই ছিল, তাই অল্পের জন্য তিনি বড় বিপদ থেকে রক্ষা পান। 

ঘটনার পর পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে হাত শিবির। তাদের বক্তব্য, দুর্ঘটনার পর কোনও পুলিশ আধিকারিক ঘটনাস্থলে অনেকক্ষণ পৌঁছাননি। নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি ছিল কিনা, নির্বাচন কমিশন তা নিপুণভাবে দেখতে দ্রুত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এবার দেখার যে তদন্ত থেকে কি বেরিয়ে আসে। এটি দুর্ঘটনা না পরিকল্পিত হামলা, সেটাই এখন দেখার।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top