দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ কংগ্রেসের। এদিন দলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মাল্লিকার্জুন খার্গে। ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও রাজ্যে এসে ঘাসফুল ও গেরুয়া, দুই শিবিরকেই একসঙ্গে আক্রমণ করলেন তিনি।
এদিন সর্বভারতীয় সভাপতি পরিষ্কার জানান, “আমরা নতুন বিকল্প দিতে চাই পশ্চিমবঙ্গে। আমাদের ইস্তেখার অর্থ বিলোনোর পরিবর্তে রিবিল্ড এবং রিফর্মের কথা বলে।” ইস্তেহার প্রকাশ করে তিনি বলেন, “এটা রাজ্যবাসীর কাছে নয়া সুযোগ, দীর্ঘমেয়াদি সুস্থিতির লক্ষ্যে এগোনর চটকদারির রাজনীতি ছেড়ে।”
রাজ্য থেকে ঘাসফুল শিবিরকে নিশানা করে হাত শিবিরের সর্বভারতীয় সভাপতির বক্তব্য, “এখানে ১৫ বছর ধরে চলছে তৃণমূলের সরকার। কিন্তু এখানে দরকার শিল্প, কর্মসংস্থান। এসব কথা বিজেপি বলে না। ওরা বলে মেরুকরণের কথা। বিকল্প নিয়ে আসছে কংগ্রেস। ক্ষমতায় এলে এক বছরে আমরা শূন্যপদ পূরণ করব।” দুর্নীতি নিয়ে খার্গের বক্তব্য, “এখানে দুর্নীতি করে যাচ্ছে তৃণমূল। ৫০ কোটি টাকা রাজ্যের মন্ত্রীর ঘর থেকে উদ্ধার হয়েছে। এবার নিয়ে যেতে হবে বাংলাকে রুল অফ লয়ের দিকে।”



By














