• Home
  • জেলার খবর
  • শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ, ভোটের ৪৮ ঘন্টা আগে দফায় দফায় বন্ধ থাকবে মদের দোকান

শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ, ভোটের ৪৮ ঘন্টা আগে দফায় দফায় বন্ধ থাকবে মদের দোকান

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দিন যতো এগিয়ে আসছে, ততই বাংলার ভোটারদের উত্তেজনা অন্য পর্যায়ে চলে যাচ্ছে। রাজ্য রাজনীতির রূপও পাল্টাচ্ছে প্রতিনিয়ত। গোটা বাংলা যেন এক রণক্ষেত্রের চেহারা নিয়েছে। প্রত্যেক অঞ্চলে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে শাসক থেকে বিরোধী, দুই শিবিরই। শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি, সকলেই প্রচারে ঝড় তুলছে। নিজেদের মতো করে প্রচার করছে বাম, কংগ্রেস সহ বাকিধাও। 

এই পরিস্থিতিতে, গোটা রাজ্যে শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে, তার জন্য নেওয়া হলো বড় সিদ্ধান্ত। কী সেই সিদ্ধান্ত? ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকছে মদের দোকান ও পানশালা। রাজ্য আবগারি  দপ্তরের তরফ থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে দফায় দফায় বন্ধ থাকছে মদের দোকান, বার ও পানশালা। 

নবান্নের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এমন সিদ্ধান্ত, কমিশনের যে গাইডলাইন রয়েছে এই ব্যাপারে, তা মেনেই নেওয়া হয়েছে। গাইডলাইনের নিয়ম অনুসারে, যেই জায়গাগুলিতে নির্বাচন হবে, সেখানে মদের দোকান বন্ধ থাকবে ৪৮ ঘন্টা আগে থেকে। অর্থাৎ ২৩শে এপ্রিল প্রথম দফার ভোট। তার আগে ২১শে এপ্রিল থেকে ২৩শে এপ্রিল সন্ধ্যে ৬টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে। ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। তার আগে মদের দোকান বন্ধ থাকবে ২৭শে এপ্রিল থেকে ২৯শে এপ্রিল সন্ধ্যে ৬টা পর্যন্ত। এছাড়াও মদের দোকান সারাদিন বন্ধ থাকবে ফল ঘোষণার গোটা দিনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top