• Home
  • জেলার খবর
  • নির্বাচনকে সামনে রেখে বড়সড় প্রচারে নামছেন মোদি

নির্বাচনকে সামনে রেখে বড়সড় প্রচারে নামছেন মোদি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনটি জনসভা একদিনে, এমন প্রচারসূচি নিয়ে তিনি ময়দানে নামছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বলা ভালো, গোটা বাংলাজুড়ে ব্যাপক হইচই পড়েছে।

চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ম্যারাথন প্রচার। ওইদিন তিনি বক্তব্য রাখবেন আসানসোল, হলদিয়া ও সিউড়ি, তিনটি গুরুত্বপূর্ণ জনসভায়। বিশেষ করে হলদিয়ার সভাটি হতে চলেছে বিরোধী দলনেতা, তথা বিজেপির নন্দীগ্রাম ও ভবানীপুরের প্রার্থী, শুভেন্দু অধিকারীর সমর্থনে। এরপর ১১ তারিখে তাঁর আরও তিনটি জনসভা করার কথা জঙ্গিপুর, কাটোয়া ও বালুরঘাটে। 

সেই রাতেই প্রধানমন্ত্রী শিলিগুড়ি পৌঁছাবেন। তারপরের দিন, অর্থাৎ ১২ তারিখে, তাঁর সেখানে এক বিশাল রোড শো করার কথা। অন্তত ১৪টি জনসভা করার লক্ষ্য রয়েছে নামোর। পাশাপাশি, বেশ কয়েকটি সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।

Releated Posts

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top