• Home
  • জেলার খবর
  • “স্থানীয় লোকজনই প্রতিবাদ করেছে, কোনও রাজনীতি নেই” ভবানীপুর অশান্তি নিয়ে সরব মমতা

“স্থানীয় লোকজনই প্রতিবাদ করেছে, কোনও রাজনীতি নেই” ভবানীপুর অশান্তি নিয়ে সরব মমতা

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: গত বৃহস্পতিবার ভবানীপুরে গেরুয়া শিবিরের রোড শোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই রোড শোতে ছিলেন অমিত শাহও। সংঘর্ষে জড়ান তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীরা। এরপর কমিশনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়। এই বিষয়টি নিয়ে রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সভা থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূল সুপ্রিমো বলেন, “আক্রমণ হলো আমার বাড়ি ভবানীপুরে। থুতু দেওয়া হলো পোস্টারে। অভিষেকের বাড়ির দিকেও জুতো দেখানো হলো। এর প্রতিবাদ স্থানীয় লোকজনই করেছে। কোনও রাজনীতি নেই এর মধ্যে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বাইরে থেকে লোক আনা হয়েছিল মনোনয়ন জমা দেওয়ার সময়ে। এর জেরেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন সদস্য, যা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তাও দেন।

Scroll to Top