• Home
  • জেলার খবর
  • “মালদহে তৃণমূলের ভাঁড়ার শূন্য হয়ে যাবে” মমতাকে পাল্টা হুশিয়ারি মৌসুমের

“মালদহে তৃণমূলের ভাঁড়ার শূন্য হয়ে যাবে” মমতাকে পাল্টা হুশিয়ারি মৌসুমের

Image

দেবজিৎ মুখার্জি, মালদহ: কদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে তিনি নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে আসেন, যার জেরে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। 

শনিবার মালতীপুরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো নাম না করে মৌসম নুরকে আক্রমণ করেন। ‘পলাতক’ তকমা দেন তাঁকে। দলত্যাগীদের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “মানুষ কোনওদিন পলাতকদের ক্ষমা করবেন না।” শুধু তাই নয়, তিনি এও মনে করিয়ে দেন যে, তিনি নিজে রাজ্যসভায় কোনওদিন যাননি, কিন্তু সেখানে পাঠিয়েছিলেন মৌসমকে।

তবে তার জবাব দিয়েছেন মৌসুমও। তাঁর সাফ কথা, “আমি ভুল করেছিলাম তৃণমূলে গিয়ে। যেদিন ফের ফিরে এলাম কংগ্রেসে, সেদিন মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখেই সেটা বুঝতে পেরেছি।” তৃণমূল সুপ্রিমোর কটাক্ষের পাল্টায় তাঁর হুঁশিয়ারি, ঘাসফুল শিবিরের ভাঁড়ার শূন্য হয়ে যাবে এবার মালদহে। কোনও আসনেই তারা জিতবে না।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top