• Home
  • জেলার খবর
  • “রাজ্যের গোয়েন্দা সংস্থা আগে করে ফেলল” এনআইএকে খোঁচা মমতার

“রাজ্যের গোয়েন্দা সংস্থা আগে করে ফেলল” এনআইএকে খোঁচা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ দিনাজপুর: কালিয়াচকের ঘটনা নিয়ে শুক্রবার হরিরামপুরের সভা থেকে ফের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, কেন্দ্রীয় সংস্থাকেও খোঁচা দিলেন মূল অভিযুক্তকে গ্রেফতারের ক্ষেত্রে সিআইডির ভূমিকা তুলে ধরে। 

শুক্রবার হরিরামপুরের হাজারীপাড়া মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে ঘটনা ঘটিয়েছে মালদহের, তাকে এই রাজ্যের সিআইডি গ্রেফতার করেছে। দাঙ্গা ছড়ানোর ছক বিজেপির কথায়। বাগডোগরা থেকে, এনআইএ আসার আগেই, গ্রেফতার করা হয়েছে।”

এনআইএকেও খোঁচা দেন তৃণমূল সুপ্রিমো এদিন মঞ্চ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সিআইডি আসল কালপ্রিটকে গ্রেফতার করেছে। রাজ্যের গোয়েন্দা সংস্থা এই কাজ এনআইএর আগে করে ফেলল। এখন তো কিছু নেই আমাদের হাতে। তবু দক্ষতার সঙ্গে আমাদের অফিসাররা কাজ করেছেন।” এখানেই শেষ নয়, সভামঞ্চ থেকে মিমকে ‘হাঁদা’ দল ও হুমায়ুন কবীরকে ‘ভোঁদা’ বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top