• Home
  • খেলা
  • ধর্মবিদ্বেষের শিকার ইয়ামাল, ক্ষোভ উগরালেন তরুণ তারকা ও স্পেনের প্রধানমন্ত্রী

ধর্মবিদ্বেষের শিকার ইয়ামাল, ক্ষোভ উগরালেন তরুণ তারকা ও স্পেনের প্রধানমন্ত্রী

Image

নিউজ ডেস্ক: ফুটবলে এবার ধর্মবিদ্বেষের শিকার স্পেনের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল। মিশরের বিরুদ্ধে গোলশূন্যভাবে ম্যাচ শেষ হওয়ার পর এই ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দু। তরুণ তারকাকে আক্রমণ করায় ক্ষুব্ধ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ। ক্ষোভ প্রকাশ করেছেন ইয়ামাল নিজেও। 

শুধু ইয়ামাল একা নন, মিশরের বেশিরভাগ ফুটবলারও মুসলিম। খেলার প্রথম হাফে কয়েকজন দর্শক মুসলিমবিরোধী স্লোগান তোলেন। কাউকে উদ্দেশ্য না করে বললেও এই ঘটনায় অত্যন্ত রেগে ইয়ামাল। বার্সেলোনা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের তরফ থেকে জানানো হয়েছে যে নানা রিপোর্ট সহ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যাবতীয় দরকারি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পৃথকভাবে তদন্ত চালাচ্ছে ফিফাও।

ঘটনার প্রসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রীর বক্তব্য, “অত্যন্ত লজ্জাজনক এমন ঘটনা দেশের জন্য। একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি সবটা করা হয়েছে পরিকল্পনা করেই। ঘৃণা ছাড়াতে এসেছিলেন তারা, যারা এসব করেছেন। মনে হয় না কোনও সম্পর্ক রয়েছে তাদের খেলার সঙ্গে।”

তরুণ ফুটবলার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “যে ধরনের মন্তব্য করা হয়েছে স্টেডিয়ামে, আমি জানি তা প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে। ব্যক্তিগতভাবে আমাকে বলা হয়নি। তাও বলব এই জাতীয় ঘটনা অসম্মানজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য। সবাই এক নন জানি। এসব যারা করেন, তাদের বলব ফুটবল উপভোগ করুন স্টেডিয়ামে এসে। সমর্থন করুন প্রিয় দলকে। কিন্তু এমন কোন মন্তব্য করবেন না ভাবাবেগ বা পরিচয়কে আঘাত করে।”

Releated Posts

জার্মানি-আমেরিকার পর গোলের বন্যা বইয়ে জয় সুইডেনের

সোমবার তারা বড় ব্যবধানে পরাজিত করল টিউনিশিয়াকে। ম্যাচের ফলাফল ৫-১। তবে টিউনিশিয়াকে তুলনামূলকভাবে বেশি আক্রমণ করতে দেখা যায়…

ByByHafizur Rahaman Jun 15, 2026

লাস্ট মিনিট গোলে জয় আইভরি কোস্টের

ইকুয়েডরকে তারা পরাজিত করে ১-০ গোলে। যদিও সমানভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে যাচ্ছিল ইকুয়েডরও। তাদের কাছে একাধিক…

ByByHafizur Rahaman Jun 15, 2026

জাপান-নেদারল্যান্ডস থ্রিলার শেষ হলো ২-২ স্কোরলাইনে

সোমবার এক দুর্দান্ত থ্রিলার দেখলেন ফুটবলপ্রেমীরা। চলতি ফুটবল বিশ্বকাপে জাপান বনাম নেদারল্যান্ডস ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। ম্যাচের…

ByByHafizur Rahaman Jun 15, 2026

বইলো গোলের বন্যা, কুরাসাওকে গুড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

কুরাসাওকে গুড়িয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করলো জার্মানি। ৭-১ ফলাফলে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলেন জার্মানরা।

ByByHafizur Rahaman Jun 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top