• Home
  • জেলার খবর
  • “গেম প্ল্যানের অংশ” কালিয়াচক অশান্তি প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ মমতার

“গেম প্ল্যানের অংশ” কালিয়াচক অশান্তি প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: সাগরদিঘির জনসভা থেকে কালিয়াচকের অশান্তির ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ঘটনাটি গেরুয়া শিবিরের ‘গেম প্ল্যান’এর অংশ। উত্তেজনার মাঝে তিনি সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে লড়াই করার অনুরোধ করেন। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “অমিত শাহের কথায় চলে ওরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি পরিবর্তন হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন সুপার রাষ্ট্রপতি শাসন জারি করেছে সব কেড়ে নিয়ে। মালদহে যা ঘটেছে কাল, জানি না কে করেছে। কেউ জানায়নি আমাকে। পরে জানতে পারি এক সাংবাদিকের কাছ থেকে।”

তৃণমূল সুপ্রিমো আরো বলেন, “আমি মনে করি ক্ষোভ থাকতেই পারে মানুষের। বিজেপির গেম প্ল্যান অনুযায়ী সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরজুড়ে। এটা সবাই জানি আমরা। নাম বাদ দিয়েছে ১ কোটি ২০ লক্ষ। তার জন্য গিয়েছিলাম শীর্ষ আদালতে।” সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্ট যা বলেছে আজ, ঠিক বলেছে। শান্তিপূর্ণভাবে হওয়া উচিত লড়াইটা। কয়েকজনকে টাকা দিয়ে বিজেপি আপনাদের উত্তেজিত করল, রাস্তা অবরোধ করলো, ঘেরাও করলো বিচারকদের।”

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top