• Home
  • দেশ
  • কেরলে প্রচারে গিয়ে বাম-বিজেপিকে একহাত রাহুলের

কেরলে প্রচারে গিয়ে বাম-বিজেপিকে একহাত রাহুলের

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেরলে প্রচারে গিয়ে বিজয়ণ সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। কী বললেন তিনি? ফের তিনি বাম ও বিজেপির এক হয়ে কাজ করার অভিযোগ তোলেন। রাগার মতে, বিজেপি চায় কেরলে বাম সরকার থাকুক কারণ তারা জাতীয় স্তরে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ করতে পারবে না। পাশাপাশি, বিজেপিকেও একহাত নেন সোনিয়া পুত্র।

পশ্চিমবঙ্গের পাশাপাশি এপ্রিল মাসে কেরলেও রয়েছে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই, সেই রাজ্যে এই মুহূর্তে চলছে জোরদার প্রচার পর্ব। বাম হোক কি কংগ্রেস হোক কি বিজেপি, সকলেই এই মুহূর্তে মসনদকে পাখিরচোখ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছে এবং বইয়ে যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা। বলা ভালো, সকল দলই জয়ের লক্ষ্যে নিজেদের সবটা দিয়ে যাচ্ছে। 

এই আবহে সেখানে প্রচারে গিয়ে বিজয়ন সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, “সোনা চুরি করেছে বামরা, তার বদলে বসিয়েছে পিতল। তাঁদের নেতারা শবরিমালায় চুরি করেছেন, অথচ নেওয়া হয়নি কোনও ব্যবস্থা।” পাশাপাশি, বামেদের কেন তেমন আক্রমণ করা হয় না বিজেপির তরফ থেকে, তা নিয়েও প্রশ্ন তোলেন রাগা। তাঁর দাবি, এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক স্বার্থই। রাহুলের বক্তব্য, “কারণ কেরলে মোদি বাম সরকারই চান।” লোকসভার বিরোধী দলনেতার মতে, বিজেপি জানে তাদের কার্যকরভাবে জাতীয় স্তরে চ্যালেঞ্জ করতে পারবে না বামপন্থীরা, সেই ক্ষমতা কংগ্রেসেরই শুধু আছে।

পাশাপাশি, মোদি সরকারকে একহাত নিয়ে রাহুলের বক্তব্য, “আমাদের অনুমতি নিতে হয় ডোনাল্ড ট্রাম্পের থেকে যদি ভারত তেল কিনতে চায় রাশিয়া, ইরান বা সৌদি আরব থেকে। এর থেকে আর কিছু হতে পারে না লজ্জার।” দেশের ডেটা নিরাপত্তা প্রসঙ্গে গেরুয়া শিবিরের সমালোচনা করে রাহুল বলেন, “আমেরিকার হাতে দেশের সমস্ত ডেটা তুলে দেওয়া হয়েছে। তারা দেশের ডেটা যেখানে খুশি সংরক্ষণ করতে পারে। যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে।” তাঁর অভিযোগ, কেন্দ্র সমঝোতা করে ফেলেছে মার্কিন নেতৃত্বের কাছে।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top