• Home
  • জেলার খবর
  • “টিকিট পাইনি বলে এই নয় যে বিরোধীতা করব” ঐক্যের বার্তা মমতার

“টিকিট পাইনি বলে এই নয় যে বিরোধীতা করব” ঐক্যের বার্তা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে একাধিক বদল দেখা দিয়েছে। বেশ কয়েকজন পুরনো মুখকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে নতুন মুখকে, যা ঘিরে অসন্তুষ্ট দলের একাংশ। অনেকে আবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন, আবার অনেকে সরে দাঁড়ানোর কথাও বলেছেন রাজনীতি থেকে।

এই আবহে সোমবার নারায়ণগড়ের জনসভা থেকে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “টিকিট পাইনি বলে এই নয় যে বিরোধীতা করব। মানুষের সাথে যাঁরা জুড়ে থাকবেন, তাঁরা টিকিট পাবেন। আর না পেলে অসন্তোষের কিছু নেই তা নিয়ে। আমি তো অসম্মান করিনি কাউকে।”

বিক্ষুব্ধদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “একবার টিকিট পেয়েছি। পরেরবার পেতেও পারি বা নাও পেতে পারি। চলবে না টিকিট না পেয়ে বিরোধিতা করা। মানুষ পছন্দ করে না এটা করলে। সকলকে সম্মানের সাথে বলছি, কাজ করুন এক হয়ে। থাকতে হবে মানুষের সাথে।”

Scroll to Top