• Home
  • জেলার খবর
  • “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে ৪ মে” মনোনয়ন জমা দেওয়ার আগে হুঁশিয়ারি শুভেন্দুর

“পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে ৪ মে” মনোনয়ন জমা দেওয়ার আগে হুঁশিয়ারি শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনে দুই প্রভাবশালী গড় নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে বিজেপি শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে। সোমবার দুপুরে তিনি হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন বলে জানা গিয়েছে সূত্র মারফত। তাঁর সঙ্গে ছিলেন হলদিয়া এবং মহিষাদলের বিজেপি প্রার্থীরা।

মনোনয়ন জমার আগে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের রেয়াপাড়াতে পুজো দেন। তার আগে হলদিয়ার সভা থেকে তিনি হুঁশিয়ারি দেন, “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে ৪ মে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেও হারবেন নন্দীগ্রামের মতো। ভবানীপুরে হারাতে হবে নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে।”

নন্দীগ্রামে পবিত্র করকে প্রার্থী করা প্রসঙ্গে বিরোধী দলনেতার বক্তব্য, “আমাদের এক সাথী হাত মিলিয়েছেন তাঁদের সঙ্গে যিনি আক্রমণ করেছেন রামভক্তদের উপর। অতি লোভে তাঁতির কী হয়? আমি নাম বলছি না, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। কোনও মানুষ গোখরো সাপকে নিয়ে  ঘর করে না।“

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top