• Home
  • জেলার খবর
  • রাহুলের মৃত্যুতে উল্লাস করা ব্যক্তিদের হুঁশিয়ারি কুনালের

রাহুলের মৃত্যুতে উল্লাস করা ব্যক্তিদের হুঁশিয়ারি কুনালের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে গোটা বাংলাজুড়ে নির্বাচনের পাশাপাশি আলোচনার বিষয় হয়ে উঠেছে অভিনেতা রাহুলের মৃত্যু। তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান বিশিষ্ট অভিনেতা। উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। তিনি না ফেরার দেশে চলে যান।

অভিনেতার মৃত্যুতে তাঁর পরিবারের সদস্য, সহকর্মী সহ তাঁর ভক্তদের উপর নেমে এসেছে শোকের ছায়া। নেটপাড়ায় বহু নেটিজেন নিরাপত্তার গাফিলতি নিয়ে ক্ষোভ উগরে দেন। তবে এই আবহে আবার একশ্রেণীর মানুষকে বিষয়টিকে নিয়ে উল্লাস করতে দেখা যায়। অনেকে আবার সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য করেছেন। 

বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা, তথা দলের বেলেঘাটার প্রার্থী, কুনাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি এই ব্যাপারে পোস্ট করে তাঁদের হুঁশিয়ারি দেন। তিনি লিখেছেন, “রাহুলের অকালমৃত্যুর পর যারা ওঁর রাজনৈতিক বিশ্বাসকে জড়িয়ে তাকে আক্রমণ করে ফেসবুকে পোস্ট বা কমেন্ট করছে, সেগুলো জানোয়ারের অধম। রাহুল বামপন্থী হতেই পারে। ও কারুর পাকা ধানে মই দিতে যায়নি। ছেলেটি ভালো অভিনেতা, শক্তিশালী লেখক। কিছু কৃমি, কীটের জন্য সোশ্যাল মিডিয়াটা নোংরা হয়ে যাচ্ছে। একটা ছেলে এভাবে দুর্ঘটনায় মারা গেল, তাকে নিয়ে যারা অসভ্যতা করছে, তাদের জুতিয়ে সিধে করা উচিত। এর থেকে নরম কিছু লেখা গেল না।”

Releated Posts

“বাংলার প্রভাব পড়বে না” তৃণমূলের মেঘালয় ইউনিটে ভাঙনের জল্পনা ওড়ালেন চার্লস

দলের বিধায়কদের বিজেপিতে যোগদান জল্পনা উড়িয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমার সঙ্গে ৪ জন বিধায়কের কথা হয়েছে এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” ২১ জুলাই নিয়ে মমতাকে খোঁচা কংগ্রেসের

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৈরির পর আদর্শহীন ইভেন্ট হয়ে গিয়েছিল, যা মূল ভিত্তির পরিপন্থী…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের তারাতলা থানায়

তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় জনতা মজদুর সেল। যদিও তিনি একা নন, অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা হবে” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন বিকাশরঞ্জন

তিনি বলেছেন, “আবার ভাসিয়ে রাখার চেষ্টা হবেম মতাকে। আর কিছুই নয়। কিছুদিন আবার মমতা প্রচুর প্রচার পাবেন মিডিয়ায়।…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top