• Home
  • বিনোদন
  • রাহুলের মৃত্যুকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর দাবি, বিস্ফোরক তথ্য ওড়িশা পুলিশের

রাহুলের মৃত্যুকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর দাবি, বিস্ফোরক তথ্য ওড়িশা পুলিশের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: একদিকে যখন গোটা বাংলা বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক সেই আবহে টলিপাড়ায় ঘটলো এমন একটি ঘটনা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান বিশিষ্ট অভিনেতা রাহুল অরুণাদায় বন্দ্যোপাধ্যায়। উদ্ধার করেও শেষরক্ষা হয়নি। তিনি না ফেরার দেশে চলে যান।

খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে সমগ্র টলিপাড়ায়। পাশাপাশি শোকপ্রকাশ করেছেন রাহুলের ভক্তরাও। এই পরিস্থিতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার জানান যে শহরে ঢোকার পর থেকেই যানজট দেখা দেয়, যার ফলে দেরি হয়। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে টেকনিশিয়ানরা তাঁর বুকে হাত বোলাচ্ছিলেন। হাঁপাচ্ছিলেন অভিনেতা। তবে হাসপাতালে যাওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হন সম্ভবত। সহকর্মী দিগন্ত বাগচীর বক্তব্য, উদ্ধার করার পরও তিনি বেঁচে ছিলেন। অভিনেতার গাড়িচালকের দাবি, বারণ করা সত্ত্বেও রাহুল এগোচ্ছিলেন সমুদ্রের দিকে।

এই আবহে আরও এক চাঞ্চল্যকর তথ্য দিলো ওড়িশা পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রের খবর, কোনও অনুমতি ছিল না তালসারিতে শুটিংয়ের। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাতেই অভিনেতার দেহ দীঘা থেকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রাহুলের ময়নাতদন্ত হবে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। মৃত্যুর নেপথ্যে কী, তা ময়নাতদন্তের রিপোর্টেই পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে দীঘা থানায়। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোনও বড় তথ্য উঠে আসে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top