• Home
  • জেলার খবর
  • “কেন্দ্রের সঙ্গে বৈঠকের প্রয়োজন মনে করেননি” অধীর ও হুমায়ুনকে কটাক্ষ অভিষেকের

“কেন্দ্রের সঙ্গে বৈঠকের প্রয়োজন মনে করেননি” অধীর ও হুমায়ুনকে কটাক্ষ অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার নওদার সভা থেকে বিরোধীদের অলআউট আক্রমণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে ধর্মের নামে ভোটের রাজনীতি, একাধিক ইস্যুতে তিনি বিরোধীদের নিশানা করেন। 

জনসভা থেকে নাম না করে অধীর রঞ্জন চৌধুরী ও হুমায়ুন কবিরকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “আবাস যোজনা, জলজীবন মিশন কিংবা ১০০ দিনের কাজের এক টাকাও আনতে পারেনি তারা গত পাঁচ বছরে, যারা ভোট চাইতে আসছে ধর্মের নাম করে। অধীর চৌধুরী বা হুমায়ুন কবীর বাংলার মানুষের হকের টাকা আদায়ের ব্যাপারে কোনো বৈঠক করার প্রয়োজন মনে করেননি কেন্দ্রের সঙ্গে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অধীর চৌধুরী ও হুমায়ুন কবিরের উদ্দেশ্যে। তাঁর বক্তব্য, “অমিত শাহের পুলিশ নিরাপত্তা দেয় অধীর চৌধুরী ও হুমায়ুন কবীরকে। অথচ দেশের নানা প্রান্তে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই অমিত শাহের সরকারই। ওই নিরাপত্তা রক্ষীদের আজই কেন্দ্রীয় সরকারের কাছে ফিরিয়ে দিন যদি ক্ষমতা থাকে। ছেড়ে দিন আপনারা নিরাপত্তা, আপনাদের ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা করবে রাজ্য সরকার, আমি কথা দিচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top